সরকারি চাকরিজীবীদের মতো এমপিওভুক্ত শিক্ষকরাও পাবেন পে-স্কেলের সুবিধা

0

সরকারি চাকরিজীবীদের মতো এমপিওভুক্ত বেসরকারি শিক্ষকরাও পে-স্কেলের সুবিধা পাবেন বলে জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক।

রোববার (৬ সেপ্টেম্বর) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ‘বিশ্ব শিক্ষক দিবস’ উদযাপনের লক্ষ্যে জাতীয় স্টিয়ারিং কমিটির সভায় এক প্রশ্নে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এসময় উপস্থিত ছিলেন।

শিক্ষা সচিব বলেন, বেসরকারি শিক্ষকদের পে-স্কেলে অন্তর্ভুক্তির জন্য আমরা অনুরোধ করেছিলাম।

তারা অন্তর্ভুক্ত হবেন। কত শতাংশ পাবেন- আমরা যতো পাবো সরকারি কর্মচারীরা, তারাও তেমন পাবেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.