দেশের মানুষ সুখে-শান্তিতে বসবাস করার সমাজ তৈরি করতে চাই: ড. মঈন খান

0

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, ‘আমরা বাংলাদেশে একটি সুষম সমাজ তৈরি করতে চাই, যেখানে ধনী-দরিদ্রের ব্যবধান কমে আসবে এবং মানুষের দুঃখ-দুর্দশা দূর হবে। এ দেশের মানুষ যাতে সুখে-শান্তিতে বসবাস করতে পারে, সেই উদ্দেশ্যে কাজ করে যাবো।’

শনিবার (১১ জুলাই) নরসিংদী পলাশে খান ফাউন্ডেশন আয়োজিত মিলেনিয়াম বিশ্ববিদ্যালয় ও খান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এবং নিজের মা বেগম খোরশেদা বানুর স্মরণ সভায় তিনি এসব কথা বলেন।

উপস্থিত নারী সমাজের উদ্দেশে ড. আব্দুল মঈন খান বলেন, ‘নিজের অধিকার সম্বন্ধে সচেতন হয়ে উঠুন। নিজের অভিজ্ঞতা থেকে বলছি—নিজের অধিকার যতক্ষণ না নিজেরা আপনারা কেড়ে নেবেন, ততক্ষণ কিন্তু কেউ তা দেবে না। আমরা বড়জোর আপনাদের পাশে দাঁড়াতে পারি, সহায়তা করতে পারি; সেটি প্রতিনিয়ত করে আসছি।’

নিজের পরিবারকে এ দেশের কোটি কোটি পরিবারের মতোই অত্যন্ত সাধারণ উল্লেখ করে তিনি বলেন, ‘আমার পিতা (মরহুম আব্দুল মোমেন খান) ক্যাবিনেট সচিব ছিলেন এটা সত্যি, কিন্তু তিনি কর্মজীবন শুরু করেছিলেন ক্যালকাটা গভর্নমেন্ট কলেজে অর্থনীতির প্রভাষক হিসেবে। এমনকি আমার পিতামহ আব্দুল বারিক খানও একজন শিক্ষক ছিলেন এবং তিনি ব্রিটিশ-বিরোধী স্বাধীনতা আন্দোলনে সম্পৃক্ত থাকার কারণে চাকরিচ্যুত হয়েছিলেন।’

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.