আত্মসমর্পণের পর এসএ পরিবহনের চেয়ারম্যানের জামিন

0

প্রায় ৩ কোটি টাকার বিস্ফোরক দ্রব্য উদ্ধারের মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন এসএ পরিবহন কুরিয়ার সার্ভিসের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক সালাউদ্দিন আহমেদ।

মঙ্গলবার (৩০ জুন) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের আদালতে আত্মসমর্পণ করে জামিন চান সালাউদ্দিন আহমেদ। শুনানি নিয়ে আদালত তার জামিনের আদেশ দেয়। প্রসিকিউশন বিভাগের এসআই রুকনুজ্জামান জামিনের তথ্য নিশ্চিত করেন।

এর আগে গত বছরের ২ নভেম্বর গোপন সংবাদের ভিত্তিতে পল্টন থানার কাকরাইলে প্রতিষ্ঠানটির হেড অফিসের প্রাঙ্গণে একটি কাভার্ড ভ্যান তল্লাশি করে ২ কোটি ৮৬ লাখ ৬ হাজার টাকার বিস্ফোরক দ্রব্য উদ্ধার করে ডিবি পুলিশ। এ ঘটনায় ডিবি পুলিশের ওয়ারী জোনাল টিমের এসআই ইশতিয়াক আহমেদ পরদিন পল্টন মডেল থানায় মামলা দায়ের করেন।

গত ৬ মে সালাউদ্দিন আহমেদ উচ্চ আদালত থেকে ৮ সপ্তাহের জামিন পান। জামিনের মেয়াদ শেষ হতে যাওয়ায় মঙ্গলবার আত্মসমর্পণ করে জামিন প্রার্থণা করেন তিনি। তার পক্ষে জামিন শুনানি করেন অ্যাডভোকেট শাহীদুজ্জামান। শুনানি নিয়ে আদালত ৫ হাজার টাকা মুচলেকায় তার জামিনের আদেশ দেয়।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.