জীবা আমিনার পাশে দাঁড়ালেন মারদিয়া মমতাজ
জাতীয় সংসদে ইংরেজিতে বক্তব্য দিয়ে আলোচনায় আসা বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য জীবা আমিনা খানের পক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে অবস্থান নিয়েছেন জামায়াতের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মারদিয়া মমতাজ।
বুধবার (১৭ জুন) বিকেল ৪টার দিকে ফেসবুকে এক পোস্ট দিয়ে তিনি লেখেন, একজন বক্তার বক্তব্যের বিষয়ের সঙ্গে আপনার দ্বিমত থাকতে পারে। সে নিয়ে আলাপ করুন। তার পোশাক বা ভাষা নিয়ে কথা বলা একে অপ্রয়োজনীয়, উপরন্তু এতে আপনার নিজের বুঝবুদ্ধি রুচিই প্রকাশ পায়।
তিনি আরও লেখেন, ‘এমপি জীবা আমিনা খান দীর্ঘদিন প্রবাসে ছিলেন। তার ভাষায় বাংলা ইংলিশ মিশবে, এটা স্বাভাবিক।