মতপ্রকাশের স্বাধীনতার ক্ষেত্রে কারও বিরুদ্ধে কটূক্তি-চরিত্রহনন গ্রহণযোগ্য নয়: অতিরিক্ত প্রেস সচিব

0

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেছেন, মতপ্রকাশের স্বাধীনতার ক্ষেত্রে কারও বিরুদ্ধে কটূক্তি বা চরিত্রহনন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটি অপরাধ।

সোমবার (২৫ মে) বিএনপি নেতৃত্বাধীন সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রেস উইং আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

আতিকুর রহমান রুমন বলেন ‘সম্প্রতি একটি ঘটনায় দেখা গেছে- এক কিশোরী প্রকাশ্যে প্রধানমন্ত্রীর নাম ধরে সম্বোধন ও তাকে তাচ্ছিল্য করছে এবং সেখানে উপস্থিত সাবেক এক নারী উপদেষ্টা বিষয়টি উপভোগ করছেন। এমন আচরণ অন্যদেরও একই ধরনের অসৌজন্যমূলক আচরণে উৎসাহিত করতে পারে।’

অতিরিক্ত প্রেস সচিব জানান, কয়েকদিন আগে প্রধানমন্ত্রী এক সাংবাদিককে সাক্ষাতের জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন। পরে ওই সাংবাদিক যে প্রতিবেদন প্রকাশ করেছেন, তা দেশের মানুষ দেখেছে। এতে বোঝা যায়, সাংবাদিকদের মতামত ও প্রতিবেদনকে সরকার গুরুত্বের সঙ্গেই বিবেচনা করে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.