চীনে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে ৯০ জনের প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ প্রধানমন্ত্রীর

0

চীনের উত্তরের শানঝি প্রদেশে কয়লা খনিতে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে অন্তত ৯০ জনের প্রাণহানির ঘটনায় গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (২৪ মে) এক শোকবার্তায় প্রধানমন্ত্রী তার সরকার ও বাংলাদেশের জনগণের পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবারবর্গ এবং চীনের জনগণের প্রতি গভীর সমবেদনা জানান।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

শোকবার্তায় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, আহতদের এবং নিখোঁজদের সন্ধানে যারা অক্লান্ত পরিশ্রম করছেন, সেই উদ্ধারকারী দলগুলোর জন্য আমাদের প্রার্থনা রইল।

তিনি আরও বলেন, বাংলাদেশ এই বিপদে চীনের পাশে আছে এবং ক্ষতিগ্রস্তদের সহায়তা, আহতদের সেবা এবং এই ঘটনার তদন্তে আপনাদের চলমান প্রচেষ্টাকে সাধুবাদ জানাচ্ছে।

এছাড়া এই মর্মান্তিক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত সবাই যেন ধৈর্য, সাহস ও সান্ত্বনা খুঁজে পায়-সেই কামনাও করেন প্রধানমন্ত্রী।

চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, গত শুক্রবার (২২ মে) স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ২৯ মিনিটে শানঝি প্রদেশের ওই কয়লা খনিতে

ভয়াবহ গ্যাস বিস্ফোরণের ঘটনা ঘটে। দুর্ঘটনার সময় খনির ভেতরে ২৪৭ জন শ্রমিক কাজ করছিলেন।
এতে এখন পর্যন্ত অন্তত ৯০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.