পশ্চিমবঙ্গের সব মাদরাসায়ও এখন থেকে গাইতে হবে ‘বন্দে মাতরম’, নির্দেশ বিজেপি সরকারের

0

পশ্চিমবঙ্গের সব মাদরাসায় এখন থেকে ক্লাস শুরুর আগে প্রার্থনা সভায় বাধ্যতামূলকভাবে ‘বন্দে মাতরম’ গাইতে হবে। রাজ্যে ক্ষমতাসীন বিজেপি সরকারের শিক্ষা দপ্তর থেকে এ সংক্রান্ত একটি জরুরি নির্দেশিকা জারি করা হয়েছে।

বিকাশ ভবন (শিক্ষা দপ্তরের সদর দপ্তর) থেকে জারি করা বিজ্ঞপ্তিতে স্পষ্ট বলা হয়েছে, মাদরাসা শিক্ষা দপ্তরের অধীনস্থ সব মাদরাসা, শিশু শিক্ষা কেন্দ্র (এসএসকে) এবং মাধ্যমিক শিক্ষা কেন্দ্রে (এমএসকে) প্রার্থনার সময় ‘বন্দে মাতরম’ গাওয়া বাধ্যতামূলক। সরকারি স্বীকৃতিপ্রাপ্ত বেসরকারি মাদরাসাগুলোতেও এই নিয়ম কার্যকর করতে হবে।

এর আগে রাজ্যের সব সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলেও এই গান গাওয়ার নির্দেশ দিয়েছিল শিক্ষা দপ্তর।

নির্দেশিকায় আরও জানানো হয়েছে, শুধু নিয়ম জারি করাই নয়, তা ঠিকমতো পালন করা হচ্ছে কি না তা নিশ্চিত করতে প্রতিদিনের প্রার্থনা সভার ভিডিও রেকর্ডিং বা তথ্যচিত্র তৈরি করে প্রমাণ হিসেবে স্কুল কর্তৃপক্ষকে সংরক্ষণ করতে হবে।

এ বিষয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, আগামী সোমবার থেকে রাজ্যের সব শিক্ষাপ্রতিষ্ঠানে প্রার্থনা সংগীত হিসেবে ‘বন্দে মাতরম’ চালু করা হচ্ছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.