দেশের মালিক জনগণের সব দাবি, সব চাওয়া, ইনশাআল্লাহ আমরা বাস্তবায়ন করবো: প্রধানমন্ত্রী

0

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের মালিক জনগণের সব দাবি, সব চাওয়া, ইনশাআল্লাহ আমরা বাস্তবায়ন করবো। ‘কুমিল্লার মানুষের দাবি, কুমিল্লা বিভাগ চাই। এই দাবিটি যদি জনগণের দাবি হয়ে থাকে, ইনশাআল্লাহ সেটি বাস্তবায়ন হবে।’  এছাড়া, এই অঞ্চলে একটি কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিষয়েও দ্রুততম সময়ে পদক্ষেপ নেওয়া হবে।

শনিবার (১৬ মে) দুপুরে চাঁদপুর যাওয়ার পথে বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার খেলার মাঠে বিএনপি আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী সমাবেশে ২০২৪ সালে জুলাই আন্দোলনের মাধ্যমে বুকের রক্ত দিয়ে দেশের গণতন্ত্র উদ্ধার করা হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

‘করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’— এ স্লোগানের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনের আগে আমরা খাল খনন, কৃষক কার্ড, ফ্যামেলি কার্ড ও ইমাম-মোয়াজ্জিনদের সম্মানীর ওয়াদা দিয়েছিলাম। আমরা ওয়াদা রেখেছি। বিএনপি ক্ষমতায় যাওয়ার ১০ দিনের মধ্যে ১২ লাখ কৃষকের ১০ হাজার টাকা করে কৃষিঋণ মওকুফ করা হয়েছে।

তারেক রহমান বলেন, দেশকে পুনর্গঠন করতে হলে কাজ করতে হবে। নারীদের স্বাবলম্বী করতে হবে, তা শিক্ষায় হোক কিংবা অর্থনৈতিকভাবে। দেশের উন্নয়নে নারী-পুরুষ সবাইকে স্বাবলম্বী করতে হবে। বেকার সমস্যা দূর করতে কাজ করতে হবে।

জনগণ দেশের মালিক উল্লেখ করে তিনি বলেন, সমাবেশে বিমানবন্দর চালুর দাবি জানানো হলে প্রধানমন্ত্রী বলেন, ‘এই মুহূর্তে দেশের অর্থনীতি চাপের মুখে আছে। সেজন্য আমাদের কষ্ট করতে হবে, পরিশ্রম করতে হবে ও ধৈর্য ধরতে হবে। জনগণের যে সব দাবি, যে সব চাওয়া, ইনশাআল্লাহ আমরা বাস্তবায়ন করবো, এক এক করে পর্যায়ক্রমে।’

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.