দেশের মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর: মন্ত্রী

0

দেশের মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর জানিয়ে থ্যালাসিমিয়া প্রতিরোধে প্রচার-প্রচারণা বাড়াতে হবে উল্লেখ করে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়কমন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, থ্যালাসেমিয়া একটি জন্মগত রক্ত-স্বল্পজনিত জটিল রোগ। স্বামী-স্ত্রী দুজন যদি থ্যালাসেমিয়া বাহক হন, শুধু তখনই সন্তানদের এই রোগ হতে পারে। আমরা অনেকেই জানিনা কে এই থ্যালাসেমিয়া বাহক। এ জন্য বিয়ের আগে ছেলে- মেয়েদের থ্যালাসেমিয়া বাহক কিনা সবার জানা উচিত।

শুক্রবার (৮ মে) ঢাকায় মালিবাগ হোসাব টাওয়ারে অবস্থিত বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশন হাসপাতাল আয়োজিত বিশ্ব থ্যালাসিমিয়া দিবস উপলক্ষে সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, দেশের মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সমাজকল্যাণ মন্ত্রণালয় সোশ্যাল সেপটিনিটি প্রোগ্রাম বাস্তবায়ন করছে। মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করে এবং বিভিন্ন ক্ষেত্রে কর্মদক্ষ করে দেশের মানুষকে মেইনস্ট্রিমে নিয়ে আসতে চাই।

তিনি বলেন, আমাদের দেশে প্রতি ৯ জনে একজন থ্যালাসেমিয়া রোগের বাহক। প্রতি বছর বাংলাদেশ প্রায় ৮ হাজার শিশু থ্যালাসেমিয়া নিয়ে জন্ম নিচ্ছে। থ্যালাসেমিয়া প্রতিরোধে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রচার-প্রচারণা বৃদ্ধি করতে হবে।

তিনি আরও বলেন, মিডিয়াই পারে ব্যাপক প্রচার-প্রচারণার মাধ্যমে থ্যালাসেমিয়া রোগ সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি করতে। এ জন্য তিনি সব প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় জনসচেতনতা জন্য থ্যালাসিমিয়া প্রতিরোধে কনটেন্ট তৈরি করে প্রচার-প্রচারণা চালানোর বিষয়ে গুরুত্বারোপ করেন।

এর আগে মন্ত্রী বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশন হাসপাতালের ডে-কেয়ারের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন এবং ভর্তি করা রোগীদের সঙ্গে কথা বলেন ও তাদের স্বাস্থ্য সেবা সম্পর্কে খোঁজখবর নেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.