মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মসজিদে সিজদারত বৃদ্ধকে কুপিয়ে হত্যা

0

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মসজিদের ভেতর নামাজরত এক বৃদ্ধকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। রোববার (৩ মে) ভোরে উপজেলার ভুনবীর ইউনিয়নের পশ্চিম লইয়ারকুল জামে মসজিদে ফজর নামাজের সময় এ ঘটনা ঘটে।

নিহত হাফিজ উদ্দিন (৭৮) ওই এলাকার পশ্চিম লইয়ারকুল গ্রামের বাসিন্দা। এই ঘটনায় পুলিশ জসিম মিয়া (৩০) নামে এক যুবককে আটক করেছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার ভোরে পশ্চিম লইয়ারকুল জামে মসজিদে ফজর নামাজ চলছিল। মসজিদের স্থায়ী ইমাম না থাকায় হাফিজ উদ্দিন নামাজ পড়াচ্ছিলেন। তখন সিজদারত অবস্থায় ছিলেন তিনি। হঠাৎ জসিম মিয়া মসজিদের ভেতরে প্রবেশ করে হাফিজ উদ্দিনের ওপর অতর্কিত হামলা চালান। এতে তিনি গুরুতর আহত হন। উপস্থিত মুসল্লি ও স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে পথেই তার মৃত্যু হয়। খবর পেয়ে শ্রীমঙ্গল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে এবং অভিযুক্ত জসিম মিয়াকে আটক করে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.