‘আই হ্যাভ এ প্ল্যান’ কর্মসূচির মাধ্যমে রাষ্ট্র পুনর্গঠনে কাজ করছেন তারেক রহমান: ফখরুল

0

বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান মানুষের আস্থা অর্জন করে ধারাবাহিক সাফল্য অর্জন করেছেন। ‘আই হ্যাভ এ প্ল্যান’ কর্মসূচির মাধ্যমে তিনি রাষ্ট্র কাঠামো পুনর্গঠনের কাজ করছেন।

শুক্রবার (১ মে) বিকালে রাজধানীর নয়াপল্টনে শ্রমিক দলের আয়োজনে মে দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, তারেক রহমান শুধু প্রধানমন্ত্রী নন, তিনি মেহনতি মানুষের প্রতীক। তিনি দেশকে সংকটময় পরিস্থিতি থেকে রক্ষা করেছেন এবং ধ্বংসপ্রায় ব্যাংকিং খাত ও অর্থনীতিকে পুনর্গঠনের উদ্যোগ নিয়েছেন।

বিগত আন্দোলনে নিহত শ্রমিকদের স্মরণ করেন এবং হকারদের পুনর্বাসনে উদ্যোগ নেওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান মির্জা ফখরুল। এর পাশাপাশি শ্রমিকদের জন্য ন্যূনতম মজুরি নির্ধারণের দাবিও জানান তিনি।

তিনি আরও বলেন, শ্রমিকদের সন্তানদের শিক্ষার সুযোগ নিশ্চিত করতে হবে এবং চা-শ্রমিকদের জীবনযাত্রার মান উন্নয়নে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

বিএনপি মহাসচিব বলেন, সম্প্রতি সংসদে তারেক রহমান একজন রাষ্ট্রনায়কের মতো বক্তব্য দিয়েছেন। তিনি একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চান এবং এমন একটি রাজনৈতিক পরিবারের উত্তরসূরি, যারা সবসময় গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় ভূমিকা রেখেছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.