হাওরাঞ্চলে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাসের বিশেষ খাদ্য সহায়তা দেবে সরকার: প্রতিমন্ত্রী অমিত

0

অতিবৃষ্টির কারণে হাওরাঞ্চলে ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতি পুষিয়ে দিতে সরকার আগামী তিন মাস বিশেষ খাদ্য সহায়তা প্রদান করবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

শুক্রবার (১ মে) সকালে যশোর কালেক্টরেট চত্বরে মহান মে দিবসের বর্ণাঢ্য র‍্যালি উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, সরকার কৃষক কার্ড, ফ্যামিলি কার্ডের মাধ্যমে শ্রমিকদের পরিবারে আরও একটু সচ্ছলতা আনার চেষ্টা করছে। কৃষকদের জন্য ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফ করে দিয়েছে সরকার। হাওর অঞ্চলে অতিবৃষ্টির কারণে যে কৃষকদের ফসলহানি হয়েছে, এই ক্ষতি পুষিয়ে দেওয়ার জন্য আগামী তিন মাস সরকারের তরফ থেকে তাদের একটি বিশেষ খাদ্য সহায়তা দেওয়া হবে।

তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে যারা শাহাদত বরণ করেছেন, তাদের অধিকাংশই শ্রমিক। তাই আমাদের অঙ্গীকার রয়েছে শ্রমিকদের কাজ ফিরিয়ে দেওয়ার। কর্মসংস্থান সংকটের সমাধান এবং বন্ধ হয়ে যাওয়া সরকারি কলকারখানাগুলো পুনরায় চালুর বিষয়ে সরকার উদ্যোগ নিয়েছে। সরকার চেষ্টা করছে শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করার।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.