চবিকে বিশ্বের অন্যতম সেরা বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে সরকার সব ধরনের সহায়তা করবে: অর্থমন্ত্রী

0

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে (চবি) আন্তর্জাতিক মানের শীর্ষস্থানীয় বিদ্যাপীঠ হিসেবে গড়ে তুলতে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, চবিকে বিশ্বের অন্যতম বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তোলার এই প্রক্রিয়ায় সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তা করা হবে।

শুক্রবার (২৪ এপ্রিল) দুপুর ১২টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মন্দির উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

এসময় ক্যাম্পাসের অভ্যন্তরে মন্দির স্থাপনকে একটি ভিন্নধর্মী ও ইতিবাচক উদ্যোগ হিসেবে উল্লেখ করে আমির খসরু বলেন, এটি দেশের সামাজিক ও সাংস্কৃতিক বৈচিত্র্যের প্রতিফলন। আমাদের সমাজে ডাইভার্সিটি রয়েছে এবং সেই বৈচিত্র্যের মধ্যেই ঐক্য বজায় রাখতে হবে। বৈচিত্র্য ছাড়া কোনো কিছু উন্নত হতে পারে না।

বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকট নিয়ে মন্ত্রী বলেন, হোস্টেল নির্মাণের জন্য জায়গা নির্ধারণ করুন-ব্যবস্থা হয়ে যাবে।

তিনি বলেন, উন্নয়ন কার্যক্রমে শুধু সরকারের ওপর নির্ভর না করে সমাজের সব অংশকে এগিয়ে আসতে হবে। সরকারের ভূমিকা হবে সহায়ক, মূল উদ্যোগ গ্রহণ করতে হবে সম্মিলিতভাবে।

মন্ত্রী বলেন, বাংলাদেশের সংবিধান সব নাগরিককে সমান অধিকার দিয়েছে। সংখ্যালঘু শব্দ ব্যবহার করার মধ্যেই সমস্যা রয়েছে। আমি সংখ্যালঘু, সাম্প্রদায়িকতায় বিশ্বাসী নই। বিএনপির বর্তমান রাজনৈতিক দর্শন হচ্ছে ‘রঙধনু জাতি’ গঠন, যেখানে বিভিন্ন জাতিগোষ্ঠী ও সংস্কৃতির মানুষ সমান মর্যাদায় সহাবস্থান করবে।”

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.