১ মে থেকে আশুগঞ্জ সার কারখানায় গ্যাস দেওয়া হবে: জ্বালানিমন্ত্রী

0

দেশের কৃষির কথা চিন্তা করে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানায় আগামী ১ মে থেকে গ্যাস দেওয়া হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সংসদের অধিবেশনে ব্রাহ্মণবাড়িয়া -২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা এলাকায় ঘরে ঘরে গ্যাস নতুন সংযোগ দেওয়ার জন্য প্রস্তাব উত্থাপন করেন।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে সংসদ অধিবেশন অনুষ্ঠিত হয়।

মন্ত্রী বলেন, যদিও বিদ্যুতের উৎপাদনে আমাদের ক্ষতিগ্রস্ত হবে, তারপরে দেশের কৃষির কথা চিন্তা করে আমরা এক তারিখ থেকে ফার্টিলাইজার ফ্যাক্টরিতে গ্যাস দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।

বেসরকারি সদস্যদের সিদ্ধান্ত প্রস্তাবে উপরে বক্তব্য দিতে গিয়ে জ্বালানিমন্ত্রী বলেন, ২০১৬ সাল থেকে বাংলাদেশে গ্যাসের ঘাটতি দেখা দিয়েছে। প্রেসার কমে যাওয়ার ফলে এখন যেসব বাড়িঘরে বিদ্যুৎ গ্যাসের লাইন আছে এবং যেসব ইন্ডাস্ট্রিগুলোতে লাইন আছে সেসব জায়গায় প্রেসার কমের জন্য সরবরাহ কমে গেছে।

সেজন্য আমরা এখন শুধু উৎপাদনকে চালিয়ে দেওয়ার জন্য আমরা ইন্ডাস্ট্রিগুলোকে যতখানি পারছি গ্যাস সরবরাহ করছি।
তিনি আরও বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার বাংলাদেশের গ্যাস উত্তোলনের জন্য কোনো রকম অনুসন্ধান করেনি।

আমরা এ দুই মাসের সরকার আসার পরে আমরা বাপেক্সকে শক্তিশালী করে অনুষ্ঠান কাজ শুরু করেছি। যদি এ অনুসন্ধানে আমরা সফলকাম হই, আমি আশা করি যেসব গ্যাস কানেকশন দেওয়া আছে সেসব জায়গায় আমরা কানেকশন দিতে পারব। প্রেসারও দিতে পারবো।

জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেন, বিগত সরকার এ সেক্টরটাকে বিল পাস করে পুরো সেক্টরটাকে আমদানি ভিত্তি করে দিয়েছে। বিশাল অংকের বকেয়া রেখে গেছে। এর মাঝে আমরা এখন সিদ্ধান্ত নিয়েছি আমাদের দেশীয় গ্যাস ফিলগুলোতে অনুসন্ধান করে, আমাদের দেশীয় গ্যাস কূপ যেগুলো পরিত্যক্ত হয়ে গেছে, তার মধ্যে যে লেফটওভার গ্যাস আছে, সেগুলোকে উত্তোলন করে আমাদের ডোমেস্টিক চাহিদা মিটানোর চেষ্টা করব।

সংসদ সদস্য রুমিন ফারহানা বলেন, জ্বালানিমন্ত্রীর বক্তব্য মনোযোগ দিয়েই শুনলাম। উনি সঠিক বলেছেন গত ১৫ বছরে আসলে কোনো রকম জ্বালানির অনুসন্ধান হয়নি। বাপেক্সকে শক্তিশালী করাও হয়নি। কিন্তু সুখবরও আছে। তিতাস গ্যাস ক্ষেত্রের ১১ কিলোমিটার এলাকায় নয়টি স্থানে ২৭টি কূপ আছে। এর মধ্যে ২২টি কূপ থেকে গ্যাস উৎপাদন হচ্ছে। এসব কূপ থেকে দৈনিক গড় ৩৩৩ দশমিক ৫৬ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদন হয়েছে, এটি আমার ব্রাহ্মণবাড়িয়াতে।

তিনি আরও বলেন, এ মাসের ১৯ তারিখ থেকে ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাস ফিল্ডে নতুন গভীর কূপ অনুসন্ধানের নতুন গভীর অনুসন্ধান কূপ খনন শুরু হয়েছে। যা থেকে দৈনিক ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হবে; বলে আশা করা যাচ্ছে। ৫.৬ কিলোমিটার গভীর কূপটি খননে প্রায় সাত মাস সময় লাগবে। এটি দেশের জ্বালানি সংকট মোকাবিলায় একটি বড় ভূমিকা রাখবে।

রুমিন ফারহানা বলেছেন, জ্বালানিমন্ত্রী আশ্বস্ত করেছিলেন যে আমাদের আশুগঞ্জের যে সার কারখানা আছে, সেখানে গ্যাসের সংযোগের অভাবে কারখানাটি বন্ধ হয়ে গেছে। মন্ত্রী যদি অন্তত সার কারখানায় গ্যাসটা দেয় তাহলে আমি আমার এলাকার মানুষের কাছে একটু মুখ দেখাতে পারি।

জবাবে মন্ত্রী বলেন, সংসদ সদস্য রুমিন ফারহানাকে একটা সুখবর দিতে চাই যে, যদিও বিদ্যুৎ উৎপাদনে আমাদের ক্ষতিগ্রস্ত হবে তারপরে দেশের কৃষির কথা চিন্তা করে আমরা এক তারিখ থেকে ফার্টিলাইজার ফ্যাক্টরিতে গ্যাস দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.