মেলানিয়ার এপস্টেইন সংক্রান্ত বক্তব্য সম্পর্কে কিছুই জানতেন না বলে দাবি ট্রাম্পের

0

মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের এপস্টেইন সংক্রান্ত বক্তব্য সম্পর্কে কিছুই জানতেন না বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প । তবে এ বিষয়ে ভিন্ন তথ্য দিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) হোয়াইট হাউসে মেলানিয়া ট্রাম্প জেফ্রি এপস্টেইনের সঙ্গে কোনো সম্পর্ক নেই বলে বক্তব্য দেন। এ বিষয়ে ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘তিনি (মেলানিয়া) এপস্টেইনকে চিনতেন না’, এবং তখন তিনি ইরান যুদ্ধসংক্রান্ত বৈঠকে ব্যস্ত থাকায় বিস্তারিত কিছু বলতে পারেননি।

অন্যদিকে, মেলানিয়ার মুখপাত্র জানিয়েছে, এই বক্তব্য দেওয়ার বিষয়টি প্রেসিডেন্ট আগে থেকেই জানতেন। সিএনএনও একটি সূত্রের বরাত দিয়ে একই তথ্য জানিয়েছে।

এ ঘটনায় ট্রাম্প প্রশাসনের বার্তায় অস্পষ্টতা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। দীর্ঘদিন ধরে এপস্টেইন ইস্যু থেকে সরে আসার চেষ্টা করছিল হোয়াইট হাউস ও ট্রাম্প। উল্লেখ্য, ২০১৯ সালে যৌন পাচার মামলার বিচারাধীন অবস্থায় কারাগারে মারা যান এপস্টেইন। তার সঙ্গে সংশ্লিষ্ট নথি প্রকাশ নিয়ে দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রে বিতর্ক চলছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.