ঢাকা-১৭ আসনের পাঁচ মন্দিরে ৬ কোটি ৫০ লাখ টাকা অনুদান

0

ঢাকা-১৭ আসনের পাঁচটি মন্দিরে ৬ কোটি ৫০ লাখ টাকা আর্থিক অনুদান দেওয়া হচ্ছে। ঢাকা-১৭ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ও প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে এই অনুদান দেওয়া হচ্ছে।

প্রতিটি মন্দিরকে ১ কোটি ৩০ লাখ টাকা করে দেওয়া হবে।

অনুদানপ্রাপ্ত উপাসনালয়ের মধ্যে রয়েছে- রাজধানীর মহাখালী বিটিসিএল সার্বজনীন দুর্গা মন্দির, শ্রী শ্রী শিবকালী মন্দির, শ্রী শ্রী রাধা কৃষ্ণ মন্দির, আইডি হাসপাতাল মন্দিরসহ মোট পাঁচটি মন্দির।

সোমবার (৬ এপ্রিল) রাজধানীর মহাখালীতে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব আব্দুর রহমান সানি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রধানমন্ত্রীর পক্ষে আনুষ্ঠানিকভাবে এ অনুদানের ঘোষণা দেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- ঢাকা জেলা পরিষদের প্রশাসক ইয়াছিন ফেরদৌস মুরাদ, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রমেশ দত্ত, প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা আবদুস সাত্তার পাটোয়ারীসহ ঢাকা মহানগর বিএনপি ও থানা কমিটির নেতারা।

বক্তারা বলেন, ঢাকা-১৭ আসনে ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নের পাশাপাশি সার্বিক অবকাঠামোগত উন্নয়নেও গুরুত্ব দেওয়া হচ্ছে।

এ সময় আব্দুর রহমান সানি জানান, এলাকার উন্নয়নের অংশ হিসেবে সাততলা বস্তি সড়ক উন্নয়ন, বিআরপির অভ্যন্তরীণ রাস্তা ও খেলার মাঠ সংস্কার, গুলশান-১ ও ২ নম্বর লেক পরিষ্কার ও সৌন্দর্যবর্ধনসহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পর্যায়ক্রমে পরিদর্শন করা হবে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.