পানিসম্পদ মন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

0

পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

সংসদ সচিবালয়ে মন্ত্রীর দপ্তরে অনুষ্ঠিত এ সাক্ষাতে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপিও উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে পানিসম্পদ মন্ত্রী বলেন, বাংলাদেশ ও চীন দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধুপ্রতিম দেশ। দায়িত্ব গ্রহণের পর চীনা রাষ্ট্রদূতের সঙ্গে এ সাক্ষাৎ পারস্পরিক সম্পর্ক আরও জোরদার করার একটি গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করেছে।

অন্যদিকে রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জানান, পানিসম্পদ ব্যবস্থাপনা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বাংলাদেশকে সহযোগিতা করতে চীন আগ্রহী। এ ক্ষেত্রে দুই দেশের মধ্যে যৌথভাবে কাজ করার সম্ভাবনাও রয়েছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.