১৭ বছর ধরে শিক্ষকদের উৎসবভাতা বাড়ানো হয়নি, বিষয়টি বাস্তবায়নের জন্য চেষ্টা চলছে: শিক্ষামন্ত্রী

0

আসন্ন ঈদুল আজহায় শিক্ষকদের উৎসবভাতা ১০ শতাংশ বাড়ানো হতে পারে বলে জানিয়েছেন শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

সোমবার (৬ এপ্রিল) এসএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে ময়মনসিংহ শিক্ষাবোর্ড এবং ময়মনসিংহ অঞ্চলের মাদরাসা ও কারিগরি শিক্ষাবোর্ডের কেন্দ্রসচিবদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এই তথ্য দেন।

শিক্ষামন্ত্রী উৎসবভাতা বাড়ানোর ঘোষণা দিয়ে বলেন, প্রায় ১৭ বছর ধরে শিক্ষকদের উৎসবভাতা বাড়ানো হয়নি। তবে চলতি বছরে ভাতা ১০ শতাংশ বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঈদুল আজহার সময় এটি বাস্তবায়ন হতে পারে। সরকারের পক্ষ থেকে বিষয়টি বাস্তবায়নের জন্য চেষ্টা চলছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.