সুশাসন নিশ্চিত করতে হলে নিরপেক্ষ প্রশাসনের বিকল্প নেই: রিজভী

0

সুশাসন নিশ্চিত করতে হলে নিরপেক্ষ প্রশাসনের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, সুশাসন প্রতিষ্ঠিত না হলে ব্যার্থ রাষ্ট্রের তকমা দিয়ে বিদেশী শক্তির হস্তক্ষেপের সম্ভাবনা থাকে। তবে নিজেদের মধ্যে ঐক্য থাকলে কোনো আধিপত্যবাদী শক্তি আমাদের গ্রাস করতে পারবে না।

বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবসের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

রিজভী আরও বলেন, দেশে সুশাসন প্রতিষ্ঠিত না হলে ‘ব্যর্থ রাষ্ট্র’ হিসেবে চিহ্নিত হওয়ার ঝুঁকি তৈরি হয়, যা বিদেশি হস্তক্ষেপের পথ খুলে দিতে পারে। তবে জাতীয় ঐক্য বজায় থাকলে এমন আশঙ্কা কাটিয়ে ওঠা সম্ভব।

তিনি অভিযোগ করেন, বিগত সরকার ইতিহাসকে নিজেদের মতো করে উপস্থাপন করেছে। একই সঙ্গে তিনি দাবি করেন, ভারত বাংলাদেশের মুক্তিযুদ্ধকে নিজেদের সঙ্গে পাকিস্তানের যুদ্ধ হিসেবে প্রচার করে, যা ছিল চরম মিথ্যাচার। দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.