বিএনপি কার্যালয়ে তারেক রহমানের আগমন ঘিরে নেতাকর্মীদের ঢল
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যাচ্ছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। তার আগমন ঘিরে সেখানে নেতাকর্মীদের ঢল নেমেছে।
সরেজমিনে দেখা গেছে, কার্যালয়ের সামনে দুপুর থেকেই উচ্ছ্বসিত নেতাকর্মীদের উপচে পড়া ভিড় তৈরি হয়। বিকেলে এমন পরিস্থিতি তৈরি হয় যে, অনেকেরই দাঁড়ানোর মতো জায়গা ছিল না। এ নিয়ে কেউ কেউ ক্ষোভ প্রকাশ করেন।