ঝিনাইদহের উমেদপুর ইউনিয়নের খড়িবাড়িয়া গ্রামে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু, আহত ৪
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার উমেদপুর ইউনিয়নের খড়িবাড়িয়া গ্রামে বজ্রপাতে সমির বিশ্বাস (৪০) ও অপু বিশ্বাস (২২) নামে দুই কৃষকের মৃত্যু হয়েছেন। সেসময় আহত হয়েছেন আরো চারজন কৃষক।
শনিবার (২৮ মার্চ) বেলা ১২টার দিকে খড়িবাড়িয়া গ্রামের দক্ষিণ মাঠে এ ঘটনা ঘটে। মৃত সমির গ্রামের সুশিল বিশ্বাস এবং অপু একই গ্রামের প্রকাশ বিশ্বাসের ছেলে।
স্থানীয়রা জানান, সমির বিশ্বাস তার বাবার সঙ্গে মাঠে পেঁয়াজ তোলার কাজ করছিলেন। একই সময়ে পাশের ক্ষেতে কাজ করছিলেন প্রকাশ বিশ্বাসের ছেলে অপু বিশ্বাসসহ আরো কয়েকজন। হঠাৎ বজ্রপাত হলে তারা গুরুতর আহত হন।
আহতদের দ্রুত উদ্ধার করে শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সমির বিশ্বাস ও অপু বিশ্বাসকে মৃত ঘোষণা করেন।
আহতদের মধ্যে দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।