মেসি-রোনালদোর চেয়ে নেইমারকে এগিয়ে রাখলেন ব্রাজিল কিংবদন্তি

0

লিওনেল মেসি নাকি ক্রিশ্চিয়ানো রোনালদো– কে সেরা? এই বিতর্ক অনেকদিন ধরেই চলমান, ক্রীড়া বিশ্লেষকরা নানা দৃষ্টিকোণ থেকেই বর্তমানের সেরা দুই তারকার পক্ষে যুক্তি দেখান। অনেকের মতে অবশ্য সর্বোচ্চ আটটি ব্যালন ডি’অর এবং বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন মেসি কিছুটা এগিয়ে। আবার পাঁচবারের ব্যালন ডি’অর জয় ও ১০০০ গোলের পথে ছোটা সিআরসেভেনকেও পিছিয়ে রাখতে রাজি নন।

তবে এই দু’জনের কাউকেই শতাব্দীর সেরা ফুটবলারের তালিকাতেও রাখতে রাজি নন ব্রাজিল কিংবদন্তি কাফু। দুই সেরা ফুটবলারের বিতর্কে তিনি হাজির হয়েছিলেন তৃতীয় পক্ষ হিসেবে। ইন্টার মিলান, রোমার এই বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান এক পডকাস্ট অনুষ্ঠানে বিষয়টি নিয়ে কথা বলেছেন। এর মাঝে চাঞ্চল্য ছড়িয়েছে নেইমারকে ‘মেসি-রোনালদোদের চেয়ে সেরা’ উল্লেখ করা কাফুর মন্তব্য নিয়ে। যা খুব দ্রুত ওই অঞ্চলের নেটিজেনদের মাঝে ছড়িয়ে পড়ে।

বিশ্বের একমাত্র ফুটবলার হিসেবে তিনটি বিশ্বকাপ ফাইনাল খেলা কাফু বলছেন, ‘আমার দৃষ্টিকোণ থেকে নেইমার মেসির তুলনায় বড় (খেলোয়াড়)। এটি হতে পারে মেসির প্রতিশ্রুতির জায়গা ভিন্ন। বর্তমান প্রজন্মের দিকে তাকালে নেইমার অন্যদের চেয়ে উঁচু জায়গায় আছে। মেসি, ক্রিশ্চিয়ানো রোনালদো, এমবাপে…। নেইমারের প্রতিভা তাদের চেয়ে বেশি।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.