আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ আছে, বন্ধ আছে, বন্ধই থাকবে: বিএনপি মহাসচিব
‘আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ আছে। বন্ধ আছে, বন্ধ থাকবে। বাকি যারা আছে, তারা কাজ করবে, করছেও।’
আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমে নিষেধাজ্ঞার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, ‘এরা হঠাৎ হঠাৎ করে বেরিয়ে আসে। এগুলোকে খুব বেশি গুরুত্ব দেওয়ার কিছু আছে বলে আমি মনে করি না।’
তিনি বলেন, ‘আমি যেটা মনে করি, পলিটিকসটাকে চলতে দিন, লেট পলিটিকস মুভ ইন ইটস ওন ওয়ে, লেট ডেমোক্রেসি মুভ ইন ইটস ওন ওয়ে। বিচ্ছিন্নভাবে কোনো কিছুকে দেখে রাজনীতিকে বন্ধ করে গণতন্ত্রকে আটকে দিয়ে, পথ বন্ধ করে দিয়ে…। লেট ইট মুভ, কাজ করুক না।’
বিএনপি মহাসচিব আরও বলেন, আওয়ামী লীগ তো চেষ্টা করবেই কিছু কিছু কাজ করতে। করছে। লাভ তো হচ্ছে না। জনগণ তাদের রিজেক্ট করেছে। পিপল রিজেক্ট করে দিয়েছে একদম, তাই না?