ঈদে এবার ৫টি সিনেমা নিয়েই মাততে যাচ্ছে প্রেক্ষাগৃহ
প্রতি বছরই ঈদের সময় প্রেক্ষাগৃহে একসঙ্গে বেশ কয়েকটি ছবি মুক্তি পায়, এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। শুরুতে প্রায় দুই ডজন সিনেমা মুক্তির কথা শোনা গেলেও প্রচার-প্রচারণার অভাবে বাকিগুলো নিয়ে দর্শকদের আশা অনেকটাই ম্লান হয়ে গেছে।
তবে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে এখন পর্যন্ত মোটাদাগে ৫টি সিনেমাই চূড়ান্ত বলে জানা গেছে। সিনেমাগুলো ইতোমধ্যে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে সর্বসাধারণের জন্য প্রদর্শনের অনুমতি পেয়েছে। ফলে এই ৫টি সিনেমা নিয়েই যে এবার ঈদে প্রেক্ষাগৃহ মাততে যাচ্ছে, তা নিশ্চিত বলা যায়।
চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের উপ-পরিচালক মো. মঈনউদ্দীন সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন, ‘প্রিন্স’, ‘দম’, ‘রাক্ষস’, ‘বনলতা এক্সপ্রেস’ ও ‘প্রেশার কুকার’- ভিন্ন ভিন্ন গল্প ও ধারার এসব সিনেমা ছাড়পত্র পেয়েছে।