নিউইয়র্কে আঙ্কটাড মহাসচিবের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

0

জাতিসংঘের বাণিজ্য, বিনিয়োগ ও উন্নয়ন সংস্থা-আঙ্কটাডের মহাসচিব রেবেকা গ্রিনস্প্যান পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন।

মঙ্গলবার (১৭ মার্চ) নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে আয়োজিত এই বৈঠকে তারা মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটে বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। তারা পর্যবেক্ষণ করেন যে, এই সংঘাত বৈশ্বিক অর্থনীতির জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করেছে। আন্তর্জাতিক বাণিজ্যে বিঘ্ন এবং জ্বালানি বাজারের অস্থিরতা ইতোমধ্যেই উন্নয়নশীল দেশগুলোকে, বিশেষ করে তাদের মধ্যে সবচেয়ে দরিদ্র দেশগুলোকে, নেতিবাচকভাবে প্রভাবিত করছে, যারা বছরের পর বছরের অগ্রগতির বিপরীতমুখী অবস্থা প্রত্যক্ষ করছে।

বৈঠকে তারা সংশ্লিষ্ট সব পক্ষকে পরিস্থিতি আরও খারাপ হওয়া থেকে বিরত থাকতে এবং জরুরি ভিত্তিতে কূটনৈতিক সমাধান খুঁজতে আহ্বান জানান।

রেবেকা গ্রিনস্প্যান যিনি আগে কোস্টারিকার উপরাষ্ট্রপতি ছিলেন। তিনি জাতিসংঘের মহাসচিব পদের একজন প্রার্থী। অন্যদিকে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতি পদের প্রার্থী।

দুই কর্মকর্তা তাদের নিজ নিজ প্রার্থিতা নিয়ে আলোচনা করেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.