সংবিধান সংস্কার পরিষদ গঠন হবে কিনা, তা সংসদে আলোচনা হতে পারে: সালাহ উদ্দিন

0

‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে জাতীয় সংসদের আসন্ন অধিবেশনে বিস্তারিত আলোচনা হতে পারে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ।

শনিবার (১৪ মার্চ) দুপুরে সংসদ ভবনের প্রবেশমুখে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সালাহ উদ্দিন আহমদ বলেন, “সংবিধান সংস্কার পরিষদ গঠনের বিষয়টি কার্য উপদেষ্টা কমিটির আলোচ্যসূচিতে নয়, বরং সংসদের মূল অধিবেশনেই আলোচিত হওয়ার সম্ভাবনা বেশি। বিরোধী দলও হয়তো বিষয়টি সংসদে গুরুত্বের সঙ্গে তুলবে। এ সংক্রান্ত যেকোনও সিদ্ধান্ত বা আলোচনার উপযুক্ত জায়গা হলো সংসদের ফ্লোর।”

এর আগে গত ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণকে বিরোধী দল প্রতিবাদ জানিয়ে ওয়াকআউট করে। পরে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম অধিবেশন রবিবার (১৫ মার্চ) বেলা ১১টা পর্যন্ত মূলতবি ঘোষণা করেন।

রবিবার বেলা ১১টায় সংসদের দ্বিতীয় দিনের অধিবেশন শুরু হবে। তার আগে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকার দাবি জানায় বিরোধী দল।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.