‘আপসহীন সংগ্রামের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধারে শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননায় ভূষিত খালেদা জিয়া

0

আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় অদম্য নারী পুরস্কার কার্যক্রমের আওতায় সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়াকে ‘গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননায় ভূষিত করতে যাচ্ছে।

রোববার (৮ মার্চ) রাজধানীর ওসমানী মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তাকে এ সম্মননা জানানো হবে।

আপসহীন সংগ্রামের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধারে অদম্য নেতৃত্ব প্রদান এবং গণতান্ত্রিক ধারা প্রতিষ্ঠায় বেগম খালেদা জিয়া অসামান্য অবদান রাখায় এ পুরস্কার প্রদান করা হচ্ছে।

অন্য বছরের ন্যায় এ বছরও পাঁচটি ক্যাটাগরিতে পাঁচ জন নারীকে শ্রেষ্ঠ অদম্য নারী হিসেবে পুরস্কার প্রদান করা হবে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.