বর্তমান সরকার গণতান্ত্রিক পদ্ধতিতে বিশ্বাস করে: ড. মঈন খান

0

বর্তমান সরকার গণতান্ত্রিক পদ্ধতিতে বিশ্বাস করে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান।

বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছে ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর।

বৃহস্পতিবার (৫ মার্চ) বেলা ১১টায় ঢাকায় মার্কিন রাষ্ট্রদূতের বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান সাংবাদিকদের বলেন, বৈঠকে বিভিন্ন দেশের সঙ্গে পারস্পরিক সম্পর্ক, পররাষ্ট্রনীতি, রাজনৈতিক সম্পর্ক ও বিএনপির দলীয় নীতি নিয়ে আলোচনা হয়েছে। যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের জনগণের মধ্যে পারস্পারিক সম্পর্ক, কূটনৈতিক, অর্থনৈতিক, বৈদেশিক সম্পর্ক নিয়েও আলোচনা হয়।

তিনি বলেন, বর্তমান সরকার গণতান্ত্রিক পদ্ধতিতে বিশ্বাস করে। আমরা একটি স্বৈরাচার শাসনব্যবস্থার অবসান ঘটিয়ে জনগণের সমর্থনে একটি সরকার গঠন করেছি। মানুষের কথা বলা, মত প্রকাশ ও অর্থনৈতিক স্বাধীনতার বিষয়ে আমেরিকার যে নীতি আমরাও সে নীতিতে বিশ্বাস করি এবং বিষয়টিকে পারস্পরিকভাবে এগিয়ে নিতে চাই।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের সৌহার্দপূর্ণ শুভাকাঙ্ক্ষী। তারা অতীতে বিভিন্নভাবে সহযোগিতা করেছে। আমাদের দেশে নতুন সরকার হয়েছে তাই স্বাভাবিকভাবেই তারা এখানে আসবে এবং বাংলাদেশে কী হচ্ছে, আমাদের নীতিমালাগুলো কী, আমাদের ভবিষ্যৎ কর্মপন্থা কী এবং বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে আমাদের যে পারস্পরিক সম্পর্ক সেসব বিষয় আলোচনা হয়েছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের যে সম্পর্ক সেসব বিষয় নিয়ে আলোচনায় অংশ নিতে তারা এ দেশে এসেছে। বিশ্বের বিভিন্ন দেশে যে ঘটনাপ্রবাহ সেসব বিষয়ে সার্বিক আলোচনা হয়েছে।

তিনি বলেন, ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের যে ডিপ্লোম্যাটিক রিলেশন, আমাদের যে বৈদেশিক সম্পর্ক এবং আমাদের সঙ্গে তাদের যে অর্থনৈতিক সম্পর্ক সে বিষয় আলোচনা হয়েছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.