ময়মনসিংহে ক্ষুদ্র ও কুটির শিল্পে জড়িত হতদরিদ্র নারীদের সুখ-দুঃখের কথা শুনলেন জাইমা রহমান

0

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় ক্ষুদ্র ও কুটির শিল্পে জড়িত হতদরিদ্র নারীদের সুখ-দুঃখের কথা শুনলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমান।

বুধবার (৪ মার্চ) সকাল পৌনে ১০টার দিকে ব্র্যাক আল্ট্রা-পুওর গ্রাজুয়েশন (ইউপিজি) অনুষ্ঠান পরিদর্শনে আসেন তিনি। এ সময় মাদুরে বসে হতদরিদ্র মানুষের জীবনযুদ্ধের গল্প শুনেন প্রধানমন্ত্রীকন্যা।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার দেওখোলা ইউনিয়নের পশ্চিম কালীবাজাইল মোতালেব ড্রাইভারের বাড়িতে ব্র্যাকের সুবিধাভোগীদের সঙ্গে মতবিনিময় করেন জাইমা রহমান। বৈঠকে একজন প্রতিবন্ধীসহ পাঁচ সদস্য এবং ব্র্যাকের পরিকল্পনার কথা শুনেন তিনি।

এ সময় ব্র্যাকের প্রতিষ্ঠাতা ফজলে হাসান আবেদের মেয়ে ব্র্যাক এন্টারপ্রাইজেসের ব্যবস্থাপনা পরিচালক তামারা হাসান আবেদসহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ব্র্যাক আল্ট্রা-পুওর গ্রাজুয়েশন (ইউপিজি) প্রোগ্রামের আওতায় দেশের চরম দরিদ্র পরিবারগুলোকে বিশেষ করে নারীদের ২৪ মাসের একটি নিবিড় সহায়তার মাধ্যমে দারিদ্র্যসীমার উপরে নিয়ে আসতে কাজ করা হয়।

এই প্রোগ্রামের আওতায় সুবিধাবঞ্চিতদের আত্মনির্ভরশীল করে গড়ে ওঠা নারীদের জীবনের গল্প সরাসরি উপলব্ধি করার জন্য মূলত প্রধানমন্ত্রীর কন্যা এ কর্মসূচি পরিদর্শনে আসেন বলে জানা গেছে।

এদিন জাইমা রহমান ত্রিশাল ও ভালুকা উপজেলার ব্র্যাকের কর্মসূচি পরিদর্শন করেন। পরে তিনি গাজীপুরের রাজেন্দ্রপুরের উদ্দেশে রওনা হন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.