সংশোধিত বাজেটে প্রবৃদ্ধি-মূল্যস্ফীতি পরিবর্তন করা হচ্ছে: অর্থ উপদেষ্টা

0

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, তারা বাস্তবতার নিরিখেই বাজেট দিয়েছিলেন। এতে সংশোধিত বাজেটে খুব বিরাট ব্যতয় ঘটবে তা না।

বুধবার (১২ নভেম্বর) দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ ও অর্থনৈতিক বিষয়ক সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকের পর তিনি এ কথা বলেন।

বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপ করেন অর্থ উপদেষ্টা। এ সময় তাকে বিভিন্ন প্রশ্ন করা হয়।

বাজেট সংক্রান্ত প্রশ্নের উত্তরে ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, আমরা যখন বাজেট দিয়েছিলাম তখন বাস্তবতার নিরিখেই দিয়েছিলাম। তবে সংশোধিত বাজেটে খুব বিরাট ব্যতয় ঘটবে তা না। ২০২৫-২০২৬ অর্থ বছরের সংশোধিত বাজেটে প্রবৃদ্ধি কমানোসহ মূল্যস্ফীতি পরিবর্তন করা হচ্ছে।

তিনি বলেন, তারা যখন বাজেট ইমপ্লিমেন্টে যান, সেখানে নানা বিষয় সামনে আসে। সেখানে অর্থসংস্থানেরও ব্যাপার আছে। দুটি মেজর বিষয় তারা রেখেছেন।

বাজেট সংশোধনের সময় হয়ে আসছে, আপনারা যখন বাজেট দিয়েছিলেন এবং এডিপির যে সাইজ দিয়েছিলেন তখন বলেছিলেন এটা রিয়েলিস্টিক, প্রেগমেটিক ওয়েতেই করা হয়েছে। এখন শোনা যাচ্ছে বাজেটকে আবার কমিয়ে আনা হবে। তাহলে আগের যে প্রেগমেটিক ও রিয়েলিস্টিক ওয়েতে বাজেট করা হয়েছিল সেটা কি ভুল ছিল? উত্তরে উপদেষ্টা বলেন, ওই সময়ের কনটেক্সটে ওটা রিয়ালিস্টিক ছিল। এনবিআর বন্ধ থাকার পরেও আমরা যাচাই করছি, তারপর যারা ইমপ্লিমেন্ট করছে তাদের ব্যাপারে কিছুটা ইস্যু আছে। সবাই তো ইমপ্লিমেন্ট করতে পারেনি৷ অনেক বিষয় সামনে চলে আসে।

তিনি বলেন, ড্রাস্টিকলি একেবারে আমাদের বাজেট থেকে যে একটা খুব বিরাট ব্যতয় ঘটবে তা না। মোটামুটি আমরা শুধু প্রবৃদ্ধি বলেছি, এটা আমরা কমিয়েছি। আর মূল্যস্ফীতি আমরা বলছি ৫, সেটা ৭ করেছি। এ দুটি মেজর বিষয় আমরা রেখেছি। আর টাকার অংকগুলো খুব বেশি হেরফের হবে না মনে হয়। আমরা দেখি শেষ পদ্ধতিতে কতটুকু টেকে।

রাজস্ব বোর্ড লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ হচ্ছে বারবার। এ অবস্থায় পেট্রোলিয়াম কর্পোরেশনের কাছে রাজস্বের পাওয়া প্রায় তিন হাজার কোটি টাকা। একইভাবে পেট্রো বাংলার কাছে পাওনা প্রায় ২ হাজার ৫০০ কোটি। এই বকেয়া টাকা উদ্ধারের কোনো উদ্যোগ নেওয়া হবে কিনা? জানতে চাইলে অর্থ উপদেষ্টা বলেন, আমরা তারা দিচ্ছি। ওদের অনেক রকম ফ্যাক্টর আছে। আমরা যে দামে পেট্রোল কিনি সেই দামে তো বিক্রি করতে পারছি না। আমরা তো প্রাইস অ্যাডজাস্ট করতে পারছি না।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.