নতুন সঙ্গীর খোঁজে মালাইকা

0

মালাইকা অরোরার সঙ্গে বিচ্ছেদ হয়েছে অর্জুন কাপুরের। তবু, তাকে যেন ভুলতে পারছেন না তিনি। প্রায়ই অর্জুনের মুখে শোনা যায় মালাইকার কথা। অভিনেত্রীর যেকোনো সমস্যায় সর্বদা অর্জুন পাশে এসে দাঁড়িয়েছেন। অভিনেত্রীর জন্মদিনে তার জন্য কোন প্রার্থনা করলেন প্রাক্তন প্রেমিক? সম্প্রতি ৫২ বছরে পা দিলেন মালাইকা অরোরা। তার বয়স যেন সামনে দৌড়াচ্ছে না বরং উল্টো দিকে হাঁটছে। পঞ্চাশের দোরগোড়ায় পৌঁছেও কীভাবে এমন যৌবন ধরে রেখেছেন, সেই নিয়ে নানা কথা শুনতে হয় তাকে। শুধু তাই নয়, অর্জুনের সঙ্গে তার প্রেম চলাকালীন তাদের বয়সের ফারাক নিয়েও নিত্যদিন কটাক্ষের মুখে পড়তে হতো তাকে।

অর্জুনের সঙ্গে তাদের সম্পর্ক ভাঙার পরও বারবার তা জোড়া লাগার গুঞ্জন শোনা গেছে। মালাইকার জন্মদিনে সেই গুঞ্জন উস্কে অর্জুন লিখেন, শুভ জন্মদিন। সব সময় এমনই উচ্চতায় থেকো। হাসিটা বজায় রেখো এবং খোঁজ চালিয়ে যাও। এই খোঁজ চালিয়ে যাওয়ার মধ্যে কোন ইঙ্গিত দিতে চেয়েছেন অভিনেতা- সেটা স্পষ্ট নয়। গত বছর জুন মাসে মালাইকা-অর্জুনের বিচ্ছেদের খবর প্রথম শোনা যায়। দু’জনের এক ঘনিষ্ঠ সূত্র বিচ্ছেদের জল্পনায় সিলমোহর দিয়েছিলেন। তবে, নিজের ৫২তম জন্মদিনে মালাইকা জানিয়েছেন নতুন সঙ্গী খোঁজার কথা। তিনি এক সাক্ষাৎকারে বলেন, আমি সিঙ্গেল কিনা এটাই তো জানতে চান আপনারা! হ্যাঁ, আমি সিঙ্গেল। তবে, নতুন সঙ্গীর খোঁজ করছি।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.