ঝিনাইদহের মহেশপুরে সাপের কামড়ে শিশুর মৃত্যু

0

ঝিনাইদহের মহেশপুরে সাপের কামড়ে মিথিলা খাতুন (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বাবা-মায়ের সঙ্গে ঘুমিয়ে থাকা অবস্থায় মঙ্গলবার দিবাগত রাতে বিষধর সাপ ওই শিশুকে কাপড় দেয়।

বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার দুর্গাপুর গ্রামের স্কুলপাড়ায় এ ঘটনা ঘটে। শিশু মিথিলা খাতুন দুর্গাপুর গ্রামের মুজাহিদ ইসলামের মেয়ে।

পরিবারের সদস্যরা জানান, মঙ্গলবার রাতে খাবার খেয়ে বাবা-মায়ের মাঝে ঘুমিয়ে ছিল মিথিলা। গভীর রাতে বিষধর সাপ তাকে কামড় দেয়। শিশুটিকে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.