আগামী নির্বাচনে ধানের শীষের পতাকাকে আমরা উঁচিয়ে ধরবো: এ্যানি

0

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, আগামী নির্বাচনে ধানের শীষের পতাকাকে আমরা উঁচিয়ে ধরবো তারেক রহমানের নেতৃত্বে। এখন থেকেই তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করতে হবে।

শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা ও পৌরসভা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ্যানি বলেন, আমাদের লক্ষ্য রাখতে হবে আগামী নির্বাচনের দিকে। এই সম্মেলন থেকে একটি সুন্দর নেতৃত্ব উঠে আসবে, যার মাধ্যমে আমরা নির্বাচনের সময় ঘরে ঘরে যাবো। এটি তারেক রহমানের সিদ্ধান্ত। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পরামর্শ দিয়েছেন আমাদেরকে ঐক্যবদ্ধভাবে টিমওয়ার্কের মাধ্যমে প্রতিটি ঘরে যেতে হবে, নতুন প্রজন্মের কাছে পৌঁছাতে হবে। বিশেষ করে আমাদের মা-বোনেরা, যারা বিগত আন্দোলন-সংগ্রামে ত্যাগ স্বীকার করেছেন, তাদেরসহ সম্মেলনের কাউন্সিলর, ডেলিগেট এবং ওয়ার্ড পর্যায়ের নেতাদের নেতৃত্বে আমরা দলকে একত্রিত করবো, ঐক্যবদ্ধ রাখবো।

তিনি আরও বলেন, আজ আমরা সবাই এক মঞ্চে একত্রিত হয়েছি। রামগঞ্জে আমরা ঐক্যের বন্ধন গড়তে পেরেছি। এখানে কোনো পক্ষ-বিপক্ষ নেই, কোনো মতভেদ নেই। জেলা বিএনপির নেতৃত্বে রামগঞ্জ পৌর ও উপজেলা বিএনপি এবং সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ আজ একটি ছায়াতলে, একটি মঞ্চে, প্রধান অতিথির উপস্থিতিতে একত্রিত হয়েছি ঐক্যবদ্ধভাবে।

এই সম্মেলন অনুষ্ঠিত হয় রামগঞ্জ সরকারি কলেজ মাঠে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.