বাংলাদেশে জোরপূর্বক শ্রম নিষিদ্ধ করতে কঠোর আইন করা হবে: শ্রম উপদেষ্টা

0

বাংলাদেশে জোরপূর্বক শ্রম নিষিদ্ধ করতে সংশোধিত শ্রম আইনে কঠোর বিধান রাখা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের শ্রম ও কর্মসংস্থান এবং নৌপরিবহণ উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।

মঙ্গলবার (১২ আগস্ট) সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচির সঙ্গে সাক্ষাতের সময় তিনি এ কথা বলেন।এসময় উপদেষ্টা রাজশাহীর জাতীয় পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা প্রশিক্ষণ ইনস্টিটিউটকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে জাপানের সহায়তা কামনা করেন।

উপদেষ্টা বলেন, শ্রম আইন সংশোধনের সময় আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) এর পরামর্শ এবং ইউরোপীয় অ্যাকশন প্ল্যান অন্তর্ভুক্ত করা হচ্ছে। শিশুশ্রম বন্ধে আইএলওর কনভেনশন ১৩৮ ও ১৮২ অনুস্বাক্ষর করা হয়েছে। এছাড়া, পেশাগত নিরাপত্তার জন্য কনভেনশন ১৫৫, ১৮৭ ও ১৯০ অনুমোদনের প্রক্রিয়া চলছে।

তিনি আরও বলেন, সম্প্রতি জেনেভায় অনুষ্ঠিত এশিয়া-প্যাসিফিক গ্রুপভুক্ত (এএসপিএজি) দেশগুলোর সভায় বাংলাদেশ নতুন সমন্বয়কারী দেশ হিসেবে দায়িত্ব নিয়েছে। এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের অংশ হিসেবে বাংলাদেশ এ বছর একটি আঞ্চলিক সম্মেলন আয়োজন করবে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.