শাহবাগে জুলাই যোদ্ধাদের পক্ষে-বিপক্ষে মারামারির ঘটনায় ব্যথিত হয়েছি: এ্যানি

0

বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, ‘শাহবাগে জুলাই যোদ্ধাদের পক্ষে-বিপক্ষে মারামারির ঘটনায় ব্যথিত হয়েছি। আমি-আপনি-আপনারা, দেশের মানুষ সবাই জুলাইযোদ্ধা। কিছুসংখ্যক জুলাইযোদ্ধা নামে যদি আমাদের বদনাম করে এবং আমাদেরকে ব্যথিত করে, আহত করে।

শনিবার (২ আগস্ট) দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়ন বিএনপির প্রতিনিধি নির্বাচনী সভায় তিনি এসব কথা বলেন।

শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, ‘রাজনৈতিক দলগুলো যদি ঐক্যবদ্ধ না হয় তাহলে আমাদের জন্য বিপদ রয়েছে। সবাই আবার অত্যাচারিত হবেন, নির্যাতিত হবেন। আমি-আপনি অত্যাচারিত হওয়া আর সাধারণ মানুষ অত্যাচারিত হওয়া এক নয়। আমার কারণে কেন সাধারণ জনগণ অত্যাচারিত-নির্যাতিত হবেন। আসুন ঐক্যবদ্ধভাবে গণতন্ত্রের ভীতকে শক্তিশালী করি। নির্বাচন প্রক্রিয়াকে ত্বরান্বিত করি।’

লাহারকান্দি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহিম ভূঁইয়ার সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্যসচিব সাহাবুদ্দিন সাবু।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.