জীবনে বড় হও কিন্তু কাউকে ছোট করে নয়: আসলাম চৌধুরী

0

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আসলাম চৌধুরী এফসিএ বলেছেন, জীবনে বড় হও কিন্তু কাউকে ছোট করে নয়, সফল হও কাউকে অবজ্ঞা করে নয়, হাসো কাউকে কাঁদিয়ে নয়, জয় করো কাউকে ঠকিয়ে নয়, সুখী হও কাউকে দুঃখ দিয়ে নয়। যদি এটা অনুসরণ করো তবে তোমার সফলতায় অন্যরাও হবে সমভাবে আনন্দিত, গর্বিত। পুরো এলাকা তথা দেশবাসীর হৃদয়ে জায়গা করে নিতে হলে শিক্ষার্থীদের মানবিক গুণাবলি ধারণ করতে হবে।

বৃহস্পতিবার (২৪ জুলাই) চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলাধীন কুমিরা আবাসিক উচ্চ বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আসলাম চৌধুরী বলেন, ভালো ফলাফলের জন্য প্রতিটি শিক্ষার্থীকে প্রতিদিন নিয়ম করে সকাল-বিকেল দুই ঘণ্টা করে চার ঘণ্টা পড়ার টেবিলে মনোযোগ সহকারে বসতে হবে। পরিবারের মুখ উজ্জ্বল করে আলোকিত সীতাকুণ্ড তথা দেশ গঠনে ভূমিকা রাখতে হলে প্রতিটি শিক্ষার্থীকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থী সবার সম্মিলিত প্রচেষ্টায় সফলতা অর্জন সম্ভব। তাই সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.