মাইলস্টোনের শিক্ষিকা মাহরিনের সাহসের প্রশংসা মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর

0

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত স্কুলশিক্ষক মাহরিন চৌধুরীর সাহসের প্রশংসা করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহীম। বুধবার (২৩ জুলাই) এক ফেসবুক পোস্টে তিনি তার প্রশংসা করেন।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহীম ফেসবুকে লিখেছেন, ঢাকার একটি স্কুলে জঙ্গি বিমান বিধ্বস্ত হওয়ার খবর শুনে বাংলাদেশের জনগণের জন্য আমার হৃদয় ভেঙে গেছে। অনেক প্রাণহানি ঘটেছে, যাদের বেশিরভাগই শিশু। আরও শতাধিক আহত হয়েছেন।

হতাহতদের মধ্যে ছিলেন একজন শিক্ষিকা মাহরিন চৌধুরী, যিনি তার ছাত্রদের নিরাপদে সরিয়ে নিতে ও তাদের বাঁচাতে সাহসিকতার সাথে ধোঁয়া ও আগুনের মধ্যে গিয়েছিলেন। তার অসীম সাহস ভোলা যাবে না।

তিনি আরও বলেন, বাংলাদেশে আমাদের ভাই-বোনদের সঙ্গে মালয়েশিয়ার সংহতি প্রকাশ করতে আমি অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে চিঠি লিখব। এই শোকের মুহূর্তে, আমরা আপনাদের সাথে আছি। আমরা প্রতিটি প্রাণহানি এবং প্রতিটি পরিবার বিধ্বস্ত হওয়ার জন্য শোক প্রকাশ করছি।

সোমবার (২১ জুলাই) মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। এতে ৩১ জন মারা যায়। আহত হয় ১৭০ জন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.