উচ্চকক্ষের নিয়ন্ত্রণ হারাল জাপানের ক্ষমতাসীনরা

0

জাপানের ক্ষমতাসীন জোট সরকার পার্লামেন্টের উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছেন। পক্ষান্তরে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে ডানপন্থি পপুলিস্ট পার্টি। এর মাধ্যমে জাপানের রাজনীতিতে বিদেশিদের ‘নীরব আগ্রাসন’ স্পষ্ট হয়েছে। খবর আল-জাজিরার।

প্রতিবেদনে কাতারভিত্তিক গণামাধ্যমটি জানিয়েছে, রোববার জাপানের উচ্চকক্ষ হাউস অব কাউন্সিলের ভোটাভুটি অনুষ্ঠিত হয়। এর মধ্যে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার জোট ২৪৮টির মধ্যে মাত্র ৪৭টি আসনে জয়লাভ করে। পার্লামেন্টের উচ্চ কক্ষের সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখতে হলে তাদের অন্তত ৫০টি আসন পেতে হতো। তবে, তারা তিনটি আসন কম পেয়েছে।

বামপন্থি ইশিবার লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ও তাদের জোটসঙ্গী কোমেইতো মিলে এখন উচ্চকক্ষে ১২২টি আসন ধরে রেখেছে।

জাপানের উচ্চকক্ষে প্রতি তিন বছর পর পর নির্বাচন হয়। তবে, ওই সময় অর্ধেক আসনে নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচনের এই ফলাফল ইশিবার জন্য আরেকটি বড় ধাক্কা। কারণ এর আগেই তিনি অক্টোবরে অনুষ্ঠিত নির্বাচনে পার্লামেন্টের নিম্নকক্ষের নিয়ন্ত্রণ হারিয়েছিলেন। বর্তমানে তিনি একটি সংখ্যালঘু সরকার পরিচালনা করছেন।

রোববার রাতে বুথ ফেরত জরিপের পর ইশিবা জাপানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম এনএইচকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘এটি একটি কঠিন পরিস্থিতি। আমাদের খুব বিনয়ের সঙ্গে গুরুত্ব দিয়ে পরিস্থিতি সামলাতে হবে। ’ সাক্ষাৎকারে নির্বাচনের ফলাফলকে মেনে নেওয়ার কথাও জানান তিনি। নিন্মকক্ষে নিয়ন্ত্রণ হারানোর পরও পদত্যাগ না করার ইঙ্গিত দেন ইশিবা।

আল-জাজিরা বলছে, জাপানে জীবনযাত্রার ব্যয় তুলনামূলকভাবে অনেক বেড়েছে। এর জেরে দেশটির জনগণদের মধ্যে বেড়েছে অসন্তোষ। এ সুযোগ কাজে লাগিয়ে মূলধারার রাজনীতিতে প্রবেশ করেছে প্রান্তিক অবস্থানে থাকা রাজনৈতিক দল সানসেইতো। রোববার নির্বাচনে তারা ১৪টি আসন পেয়েছে।

সানসেইতোর প্রধান ৪৭ বছর বয়সি সোহেই কামিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প থেকে অনুপ্রাণিত হয়েছেন। সম্প্রচার মাধ্যম নিপ্পনকে দেওয়া এক সাক্ষাৎকার তিনি বলেন, আমাদের স্লোগন ‘জাপানিজ ফার্স্ট’।

নির্বাচনের ফলকে ভোটারদের হতাশার বহিঃপ্রকাশ হিসেবে দেখা হচ্ছে। জীবন যাত্রার ব্যয় বৃদ্ধি ও যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য আলোচনার বিষয়টি এতে ভূমিকা রেখেছে। বহু মানুষ মূল্যস্ফীতি নিয়ে চরম অসন্তুষ্ট, বিশেষ করে চালের দাম নিয়ে। এর সঙ্গে রয়েছে সাম্প্রতিক বছরগুলোতে এলডিপিকে ঘিরে হওয়া নানা কেলেঙ্কারি।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.