আমেরিকানদের কিভাবে আমরা বিশ্বাস করবো, বুঝতে পারছি না: ইরানের পররাষ্ট্রমন্ত্রী
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, ‘আমরা জানি না, কীভাবে তাদের (আমেরিকানদের) বিশ্বাস করবো। তারা যা করেছে, তা আসলে কূটনীতির সঙ্গে বিশ্বাসঘাতকতা।’
শনিবার (২১ জুন) মার্কিন টেলিভিশন চ্যানেল এনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন আরাঘচি।
তিনি বলেন, ‘ইরান কখনোই ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পুরোপুরি বন্ধ করতে রাজি হবে না। ইসরায়েলকে অবশ্যই আগ্রাসন বন্ধ করতে হবে, তার আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনার প্রশ্নই ওঠে না।’
এনবিসি’র পক্ষ থেকে যখন জিজ্ঞাসা করা হয়, দুই সপ্তাহের মধ্যে ইরানের পারমাণবিক ইস্যুতে কূটনৈতিক সমাধান সম্ভব কিনা।
তখন আরাঘচি বলেন, এটা নির্ভর করছে আমেরিকানদের ওপর। তারা কি আদৌ আলোচনার মাধ্যমে সমাধানে আগ্রহী, নাকি তাদের অন্য কোনো উদ্দেশ্য আছে এবং তারা কি ইরানে হামলা করতে চায়?
তিনি আরও বলেন, তাদের (আমেরিকান) হয়তো এমন পরিকল্পনা থাকতে পারে এবং তারা হয়তো ওই পরিকল্পনা ঢাকতে আলোচনার নাটক করছে।