যশোরের শার্শায় এক কোটি ২০ লাখ টাকার সোনার বারসহ যুবক আটক

0

যশোরের শার্শায় এক কোটি ২০ লাখ টাকার সোনার বারসহ শুভ ঘোষ (৩২) নামে এক পাচারকারীকে আটক করেছে পুলিশ।

রোববার (৪ মে) দুপুর ১২টার দিকে শার্শা উপজেলার বাগআঁচড়া বাজারের ইউনিয়ন পরিষদের সামনে থেকে তাকে আটক করা হয়।

আটক শুভ ঘোষ মানিকগঞ্জ জেলার সিংগাইল থানার জনমটোপ গ্রামের শুনিল ঘোষের ছেলে।

পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে পুলিশের একটি দল বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের সামনে অভিযান চালিয়ে একজনকে আটক করে। পরে তার দেহ তল্লাশি চালিয়ে প্যান্টের পকেট থেকে এক কেজি ১৯২ গ্রাম ওজনের ১০ পিস সোনার বার পাওয়া যায়। যার আনুমানিক সিজার মূল্য এক কোটি ২০ লাখ টাকা।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.