৫ আগস্ট এর আগে যেসব অপশাসন ছিল তা থেকে বেরিয়ে আসতে হবে: সমাজকল্যাণ উপদেষ্টা

0

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশকে পৃথিবীর বুকে একটি সুন্দর দেশ হিসেবে পরিচিত করে তুলতে চাই। তেমনি সমাজকল্যাণ মন্ত্রণালয়কেও বেস্ট মন্ত্রণালয় হিসেবে পরিচিত করে তুলতে চাই। এজন্য বাংলাদেশকে নতুনভাবে গড়ে তোলার যে সুযোগ পেয়েছি, এ সৌভাগ্যটা উপলব্ধি করে আমরা পিছনের জঞ্জাল, দুর্নীতির ঊর্ধ্বে থেকে আমরা আমাদের মন্ত্রণালয়কে ডিসিপ্লিনে আনবো এবং প্রজাতন্ত্রের কর্মচারী আমরা স্বচ্ছতা ও দক্ষতার সঙ্গে কাজ করবো।

বুধবার (২৩ এপ্রিল) আগারগাঁও সমাজসেবা অধিদপ্তরে মধুমতি মিলনায়তনে দুই দিনব্যাপী ‘সামাজিক উন্নয়নের চ্যালেঞ্জ মোকাবেলায় অংশীজনদের নিয়ে পথচলা’ মূল ভাবনায় সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, অন্তবর্তীকালীন সরকার এসেছে একটি ঐতিহাসিক ধারার মধ্য দিয়ে। আপনারা বিগত সরকারের সবক্ষেত্রে যে ভিন্নতা লক্ষ্য করেছেন এতসব কিছুর ভিন্নতার হওয়াটা আপনাদের গায়ে নিশ্চয়ই এসে লেগেছে। তিনি বলেন, বিগত সরকারের যে অপশাসন, দুর্নীতিতে সমাজ নিষ্পেষিত ছিল যার ফলে জুলাই আন্দোলন তারুণ্যের বিপ্লব ছিলো। ৫ আগস্ট এর আগে যেসব অপশাসন প্রচলিত ছিল তা থেকে বেরিয়ে আসতে হবে। দেশ এখন নতুন মূল্যবোধ, নতুন বয়ানের জায়গায় এসে দাঁড়িয়েছে। আমরা নতুন বাংলাদেশের যে স্বপ্ন দেখি, সমাজের প্রত্যন্ত অঞ্চলের অসহায়, দুস্থ মানুষের সেবা করার যে স্বপ্ন দেখি এই স্বপ্ন বাস্তবায়নে আপনাদের একাউন্টটিবিলিটি হতে হবে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.