ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। শনিবার (১২ এপ্রিল) কুমিল্লা-সিলেট মহাসড়কের উপজেলার কুটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন জেলার আশুগঞ্জ উপজেলার চরচারতলা গ্রামের রহিছ মিয়ার ছেলে আকাশ ও কুমিল্লার মুরাদনগর উপজেলার আনিসুর রহমানের ছেলে আমির হোসেন (৩৪)।
পুলিশ ও স্থানীয়রা জানান, সিয়াম পরিবহনের একটি যাত্রীবাহী বাস চট্টগাম থেকে ব্রাহ্মণবাড়িয়ার দিকে আসছিল। পথে বিপরীত দিক থেকে আসা একটি কয়লাবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাকে থাকা কয়লার মালিক আমির হোসেন নিহত হনভ। ট্রাকচালক আকাশ গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে ঢাকায় নেওয়ার পথে মারা যান।