যুক্তরাজ্যের বাণিজ্য দূত ও ব্রিটিশ হাই কমিশনারের সঙ্গে সাক্ষাৎ বিএনপি নেতাদের
যুক্তরাজ্যের বাণিজ্য দূত ও ব্রিটিশ হাই কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপি নেতারা। মঙ্গলবার দুপুরে ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনারের বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (৮ এপ্রিল) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, বৈঠকে যুক্তরাজ্যের বাণিজ্য দূত রোজি উইন্টারটন ও ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুকের সঙ্গে বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা তাজভিরুল ইসলাম, চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহ্বায়ক মাহমুদ হাসান খান বাবু অংশ নেন।