ষড়যন্ত্রকারীদের বিষয়ে দেশবাসীকে সজাগ থাকার আহ্বান মির্জা আব্বাসের

0

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, সত্য প্রকাশ করাই সাংবাদিকদের কাজ তাই ভয়ভীতি উপেক্ষা করে সত্য এবং ন্যায়ের পক্ষে উচ্চকণ্ঠে কথা বলাই প্রকৃত সাংবাদিকতা। দেশের মধ্যে থেকে কারা ষড়যন্ত্র করে এবং দেশের বাইরে থেকেও কারা ষড়যন্ত্রে লিপ্ত, দেশকে কারা পেছনে নিয়ে যেতে চায়, সেই সব কুশীলবদের নাম গণমাধ্যমে তুলে ধরুন, জাতিকে জানান।

গতকাল রোববার (২৩ মার্চ) বিকেলে পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন মিলনায়তনে প্রয়াত ফটো সাংবাদিকদের স্মরণে দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, দেশে কিংবা বিদেশে যারা নির্বোধ আছে তারা আমার কথা বুঝবে না। আমি বলেছি, এই সরকার যে সংস্কার লিখে দেবে, আমরা সেগুলো সংশোধন করব, রাজনৈতিক দলগুলো মিলে ঐকমত্যে আসব, তারপরেই আমরা সেটাকে মানব। এটাকে বিকৃত করে ওরা লিখেছে, আমি নাকি কিছুই মানব না।

তিনি আরও বলেন, আমি রাজনীতি করি বলে সত্য কথা স্বাধীনভাবে বলতে পারব না, এটা হতে পারে না। আপনারা যারা আজ স্বাধীনভাবে কথা বলেন, তা আমরা অর্জন করে দিয়েছি। জেলে থেকে পচে পচে নিজের পরিবারকে ধ্বংস করে দিয়ে সেই অধিকারটা অর্জন করে দিয়েছি। দীর্ঘ সময় আমরা লড়াই সংগ্রাম করেছি, কারাগারে কাটিয়েছি, একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন দেখেছি। আজ এই সময়ে এসে যারা গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে যেতে নানা বাহানা করছে, তাদের উদ্দেশ্য ভালো নয়, দেশবাসীকে তাদের প্রতি সজাগ থাকতে হবে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.