আগামী নির্বাচন কঠিন ও প্রতিযোগিতামূলক হবে: ইঞ্জিনিয়ার ইশরাক
আগামী নির্বাচন কঠিন ও প্রতিযোগিতামূলক হবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।
মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে ঢাকা মহানগর দক্ষিণের গেন্ডারিয়া থানা বিএনপি কর্তৃক আয়োজিত রাষ্ট্র মেরামতে বিএনপি ঘোষিত ৩১ দফার কর্মশালায় তিনি এই কথা বলেন।
তিনি বলেন, সামনের দিনের রাজনীতি হবে ভিন্ন জনগণের, প্রত্যাশাও হবে ভিন্ন। তাই জনগণের সমর্থন আদায়ে আমাদের অবশ্যই মেধাভিত্তিক রাজনীতি করতে হবে। গতানুগতিক রাজনীতি করলে আমরাও জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বো বলেও মনে করেন তিনি।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ সাধারণ মানুষকে তাদের দাস বানানোর চক্রান্তে মেতে উঠেছিল।