জয়ন্তী নদী থেকে অজ্ঞাত নারী ও শিশুর মরদেহ উদ্ধার

0

জয়ন্তী নদী থেকে অজ্ঞাত নারী ও শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১১ মার্চ) সকাল ৮টার দিকে শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার কুচাইপট্টি ইউনিয়নের মশুরগাঁও গ্রামের জয়ন্তী নদী থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, বরিশালের হিজলা উপজেলার মেঘনা নদী থেকে জোয়ারের পানিতে গোসাইরহাটের কুচাইপট্টি ইউনিয়নের মশুরগাঁও গ্রামের জয়ন্তী নদীতে ভেসে আসে অজ্ঞাত নারী ও শিশুর মরদেহ। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে গোসাইরহাট থানা পুলিশ জয়ন্তী নদীর চরে আটকে থাকা মরদেহ দুটি উদ্ধার শেষে ময়নাতদন্তের জন্য হাসপাতালে প্রেরণ করেছে। মরদেহ দুটির পরিচয় শনাক্ত করার জন্য পুলিশের ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি) দল ঢাকা থেকে রওনা করেছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.