ধর্ষণের মামলার বিচার ৯০ দিনের মধ্যে সম্পন্ন করতে হবে: আইন উপদেষ্টা

0

৯০ দিনের মধ্যে ধর্ষণের মামলার বিচার সম্পন্ন করতে হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।

রোববার (৯ মার্চ) আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

আইন উপদেষ্টা বলেন, নারী ও শিশু নির্যাতন আইনে কিছু পরিবর্তন আনার জন্য আমরা প্রস্তাব করেছি। এখন স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত করা হবে। পরিবর্তনের মধ্যে রয়েছে ১৫ দিনের মধ্যে ধর্ষণ মামলার তদন্তকাজ সম্পন্ন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে তদন্তকারী কর্মকর্তাকে তদন্তকাজ শেষ করতে হবে। একইসঙ্গে ৯০ দিনের মধ্যে মামলার বিচার শেষ করতে হবে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.