লন্ডন ক্লিনিকের চিকিৎসকদের তত্ত্বাবধানে থেকে অনেকটা সুস্থ আছেন খালেদা জিয়া

0

লন্ডনে বড় ছেলে তারেক রহমানের বাসায় আগের চেয়ে অনেকটা সুস্থ আছেন বেগম খালেদা জিয়া। গতকাল মঙ্গলবার লন্ডনে সাংবাদিকদের সাথে আলাপকালে বিএনপির চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন এ কথা জানান।

তিনি বলেন, ‘আলহামদুল্লিাহ, ম্যাডামের অবস্থা আগের চেয়ে অনেকটা স্থিতিশীল। লন্ডন ক্লিনিকের চিকিৎসকদের তত্ত্বাবধানে থেকে ম্যাডাম আগের চেয়ে অনেকটা সুস্থ বোধ করছেন। মানসিক প্রশান্তি উনার শারীরিক সুস্থতার পরিমাণকে আরো বাড়িয়ে দিয়েছে।’ কবে দেশে ফিরবেন জানতে চাইলে তিনি বলেন, ‘লন্ডন ক্লিনিকের চিকিৎসকরা যে দিন উনাকে চিকিৎসা শেষে দেশে ফেরত যাওয়ার উপযুক্ত মনে করবেন ওই দিন তিনি ফিরবেন ইনশা আল্লাহ।’

লন্ডন ক্লিনিকের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক জন প্যাট্রিক কেনেডি ও অধ্যাপক জেনিফার ক্রসের তত্ত্বাবধানে খালেদা জিয়া চিকিৎসাধীন আছেন। যুক্তরাজ্যের যে নিয়ম আছে সেই নিয়ম মেনেই বাসায় উনার চিকিৎসা চলছে বলে জানান জাহিদ। তিনি বলেন, ‘সব মিলিয়ে আমি বলব, আল্লাহর অশেষ মেহেরবানিতে এবং চিকিৎসকদের প্রচেষ্টায় এখন পর্যন্ত উনার শারীরিক অবস্থা আগের চেয়ে স্থিতিশীল আছে। লন্ডন ক্লিনিকের চিকিৎসকরা নিয়মিতভাবে বাসায় উনাকে শারীরিক পরীক্ষা-নিরীক্ষা এবং চিকিৎসার ব্যবস্থা করছেন। প্রতি সাপ্তাহে উনাকে চিকিৎসকরা নিবিড়ভাবে পর্যবেক্ষণও করছেন বিভিন্ন ওষুধপত্র দিয়ে যাতে উনি সুস্থ হয়ে ওঠেন।’

অধ্যাপক জাহিদ বলেন, ‘মানসিকভাবেও ম্যাডাম ভালো বোধ করছেন। প্রায় সাত বছর পরে তিনি ছেলে তারেক রহমান, পুত্রবধূ ডা: জুবাইদা রহমানসহ নাতনীদের পাশে পেয়ে মানসিকভাবে অনেকটা সুস্থ আছেন। মানসিক সুস্থতা উনার শারীরিক সুস্থতাকে আরো বাড়িয়ে দিয়েছে।’

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.