ক্ষমতা হস্তান্তর করে বিদায় নেওয়া অন্তর্বর্তীকালীন সরকারের জন্য সুখকর: ড. মোশাররফ
জনগণের কাছে ক্ষমতা হস্তান্তর করে বিদায় নেওয়া অন্তর্বর্তীকালীন সরকারের জন্য সুখকর এবং জনগণের জন্যও সুখকর বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
ড. খন্দকার মোশাররফ বলেন, জনগণ ভোটের অধিকার চায়, এটা সময়ের প্রয়োজন।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাতে দলীয় বর্ধিত সভার শেষে জাতীয় সংসদের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার দীর্ঘ সময়ের জন্য নয়। এই সরকারের কাছে জনগণের প্রত্যাশা ছিল, বিএনপির প্রত্যাশা ছিল। জনগণ হতাশ হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি, দ্রব্যমূল্যসহ অনেক কিছুই সরকার নিয়ন্ত্রণ করতে পারছে না।
দেশ ক্রান্তিকাল অতিক্রম করছে মন্তব্য করে তিনি বলেন, দীর্ঘদিন পর আমাদের দলের বর্ধিত সভা হয়েছে। এখানে যে মতামত প্রস্তাব এসেছে তা জাতি এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের জন্য গুরুত্বপূর্ণ।