আওয়ামী লীগের কোনো দোসর যেন বিএনপিতে জায়গা না পায়: সেলিমা রহমান

0

আওয়ামী লীগের কোনো দোসর যেন বিএনপিতে জায়গা না পায় জানিয়ে জাতীয় নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান।

সেলিমা রহমান বলেন, মিথ্যা মামলা দিয়ে তারেক রহমানকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল।

গত ১৬ বছর একটানা নির্মম অত্যাচার ও নির্যাতন করেছে শেখ হাসিনা এবং তার দলবল। বহু মানুষকে হত্যা করেছে। এই খুনিদের বিচার হতে হবে। সবাইকে সজাগ থাকতে হবে, আওয়ামী লীগের কোনো দোসর যেন বিএনপিতে জায়গা না পায়।

গতকাল সোমবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মাদারীপুর শহরের শকুনী লেকেরপাড় স্বাধীনতা অঙ্গণে জেলা বিএনপি আয়োজিত নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখতে, অবনতিশীল আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবিতে এবং রাষ্ট্রে পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবিলাসহ বিভিন্ন গণদাবিতে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আজকে জাতীয় নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে। একজন বলছে সংস্কার, একজন বলছে স্থানীয় নির্বাচন। আমরা বলছি, জাতীয় নির্বাচনের আগে কোনো নির্বাচন হতে দেবো না। কারণ জাতীয় নির্বাচন হলে জনগণ আস্থা ফিরে পাবে।

তিনি আরও বলেন, দ্রব্যমূল্যের উর্ধগতি হচ্ছে। তারেক রহমান নির্দেশ দিয়েছেন দ্রব্যমূলের সিন্ডিকেট ভাঙতে ছাত্রদল, যুবদলকে কাজ করতে হবে। জনগণের কাছে যেতে হবে। আওয়ামী লীগ যাতে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে। দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘ ১৫ বছর আপনাদের জন্য কারাগারে জীবন কাটিয়েছেন। তাকে মৃত্যুর সঙ্গে লড়াই করতে হয়েছে এবং এখন মৃত্যুর সঙ্গে লড়াই করছেন।

তিনি বলেন, গুম, খুনের জন্য জন্য দায়ী শেখ হাসিনা এবং তার দলবল দায়ী। তাদের বিচার হতে হবে। বিএনপি আওয়ামী লীগের কোনো দোসরদের জায়গা দেবো না।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.